ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২ আগস্ট ২০২২
বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে
ফাইল ছবি

তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজকের ম্যাচ যারা জিতবে, সিরিজ হবে তাদেরই। এমন ম্যাচে টাইগারদের বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছে স্বাগতিক দলের ব্যাটাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেটে ৫৮ রান।

সোহান আহত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়ায় এ ম্যাচে তার জায়গায় বাংলাদেশের অধিনায়কত্ব করছেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত। তার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

Advertisement

দুই ওপেনার রেগিস চাকাভা ও আরভিনের ব্যাটে জিম্বাবুয়ের শুরুটা হয় দারুণ। প্রথম তিন ওভারেই তারা স্কোরবোর্ডে ২৯ রান যোগ করেন। এর মাঝে সৈকতের করা তৃতীয় ওভারে আসে ১৫ রান।

চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন নাসুম আহমেদ। নিজের করা প্রথম বলেই চাকাভাকে আফিফ হোসেনের তালুবন্দী করেন তিনি। মাত্র ১০ বলে ১৭ রান করেন চাকাভা। ষষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন মাহেদী হাসান।

ওয়েসলে মাধেভেরেকে ব্যক্তিগত ৫ রানে বোল্ড করার পরের বলেই বিপদজনক সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান মাহেদী। হ্যাটট্রিকের সুযোগ পেলেও অবশ্য সেটা কাজে লাগাতে পারেননি তিনি। তবে স্বাগতিকদের একদম ব্যাকফুটে ঠেলে দিতে সেটাই ছিল যথেষ্ট।

শন উইলিয়ামসকে ২ রানের বেশি করতে দেননি সৈকত। এরপর বোলিংয়ে এসে নিজের প্রথম ডেলিভারিতেই জিম্বাবুয়ে অধিনায়ক আরভিনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই ম্যাচে দলে সুযোগ পাওয়া রিয়াদ। আউট হওয়ার আগে তিনি ২৭ বলে ২৪ রান করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!