ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের পর লিটনের অর্ধশতক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ৫ আগস্ট ২০২২
তামিমের পর লিটনের অর্ধশতক
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এখন ব্যাট করছে বাংলাদেশ। তামিম এরই মধ্যে পূরণ করেছেন তার ব্যাক্তিগত অর্ধ শতক। তার পথ ধরে লিটন দাসও পূরণ করলেন তার ব্যাক্তিগত অর্ধশতক।  ফিফটি করতে গিয়ে লিটনকে খেলেতে হয় ৭৪ বল। 

শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। তাদের ওপেনিং জুটিতে দলীয় শতকও পার করে টিম বাংলাদেশ। তারপর ২৫.৪ বলে  দলীয়  ১১৯ রানের মাথায় আউট হয়ে যান তামিম ইকবাল। 

Advertisement

সিকান্দার রাজার একটি বল উড়িয়ে মারেন তামিম । বল ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠলে স্লিপে দাঁড়ানো কাইয়ার হাতে ধরা পড়েন তামিম। আউট হবার আগে তামি ৮৮ বলে করেন ৬২ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে বিনা উইকেটে ১২৬ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। এর মাধ্যমে চলতি সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে চার ম্যাচের সবগুলোতেই টস হারের মুখ দেখে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ও লিটন। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। 

শুরুর ১০ ওভারে ওপেনিং জুটিতে আসে ৫১ রান। এ ম্যাচে দেখেশুনে খেলে ফিফটির পথেই এগুচ্ছিলেন তামিম ইকবাল। অবশেষে তিনি ৬২ রানে আউট হলে ব্যাট করতে নামেন এনামুল হক বিজয়। অন্যপ্রান্তে লিটন ৫০ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন,  মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!