ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির মাস সেরা হলেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৯ আগস্ট ২০২২
আইসিসির মাস সেরা হলেন জয়সুরিয়া
প্রভাত জয়সুরিয়া

৩০ বছর বয়সে এসে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়ার অভিষেক হয়। আর আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের পর থেকেই বল হাতে একের পর এক কীর্তি গড়ে চলেছেন এই লঙ্কান স্পিনার।

এখন পর্যন্ত তিন টেস্ট খেলে ২৯টি উইকেট নিয়েছেন জয়সুরিয়া। অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে তার শুরু। পরের টেস্টে পাকিস্তানের বিপক্ষে নেন ৯ উইকেট। পরের টেস্টে ফের ৮ উইকেট। মোট তিন টেস্টে চারবার ফাইফার নেন জয়সুরিয়া।

এমন অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসি কর্তৃক জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন লঙ্কান এই স্পিনার। ২০ গড়ে ২৯ উইকেট নেয়া এই লঙ্কান স্পিনার জুলাইয়ের সেরা হয়ে বলেন, এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। 

Advertisement

তিনি আরো বলেন, আইসিসির মাস সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ। অবশ্যই এটা আমার জন্য অবিশ্বাস্য মাস ছিল। আমার টেস্ট অভিষেক হলো এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সমতা আনতে অবদান রাখার সুযোগ পেলাম।

জয়সুরিয়া যোগ করেন, আমার এই পথচলায় সহযোগিতা করায় ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাই। জীবনের এই মুহূর্তে যে অভিজ্ঞতা হচ্ছে, তাতে আমি রোমাঞ্চিত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!