ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেনিস থেকে অবসর নিলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ৯ আগস্ট ২০২২
টেনিস থেকে অবসর নিলেন সেরেনা
সেরেনা উইলিয়ামস

ঘটনাটা কিছুটা আকস্মিক ও অপ্রত্যাশিতই বলা যায়। তবে বাস্তবে হচ্ছে তেমন কিছুই। টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের নতুন সংখ্যায় টেনিস কোর্ট থেকে বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সেরেনা উইলিয়ামস। অবশ্য এখনো চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় ইউএস ওপেনে খেলার ইচ্ছা পোষণ করছেন এই মার্কিন টেনিস তারকা। ফিট থাকলে এই আসরে অংশ নিয়েই টেনিস থেকে বিদায় নিতে চান তিনি।

ভোগের নতুন সংখ্যায় অবসরের ঘোষণা দিয়ে ২৩ বারের গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা লিখেছেন, 'আমার জন্য এটা (টেনিস থেকে অবসর নেয়া) সবচেয়ে কঠিন বিষয়। আমি চাই না এটা (টেনিস ক্যারিয়ার) শেষ হোক, তবে একইসঙ্গে আমি সামনে (আমার জন্য) যা অপেক্ষা করছে তার জন্যও তৈরি।' 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!