ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গাড়ি পোড়ালেন আর্জেন্টিনার সমর্থকরা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৯:৩৮, ১২ আগস্ট ২০২২
গাড়ি পোড়ালেন আর্জেন্টিনার সমর্থকরা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে দল হেরে যাওয়ায় সমর্থকরা নিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের গাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছে। প্রিমিয়ার ডিভিশনের দল গদয় ক্রুজের কাছে ২-০ গোলে হেরে যায় আতলেতিকো আলদোসিভি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আতলেতিকো আলদোসিভির সমর্থকেরা এমন কাণ্ড করে।

সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ক্লারিন' এ খবর জানিয়েছে। ঘটনায় অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

'ক্লারিন' তাদের প্রতিবেদনে জানিয়েছে, আতলেটিকো আলদোসিভির খেলোয়াড় ও কোচিং স্টাফদের মোট পাঁচটি গাড়ি আগুনে পুড়িয়েছেন ক্লাব সমর্থকরা। চার ফুটবলার–হাভিয়ের ইরিতিয়ের, ব্রায়ান মার্তিনেজ, হোসে দেভেচ্চি ও ফ্রান্সিসকো চেরোর ব্যক্তিগত গাড়ি ছাড়াও কোচিং স্টাফ লুকাস রদ্রিগেজ পাগানোর গাড়িও সমর্থকরা আগুনে পুড়িয়েছেন।

দমকল কর্মীরা আগুণ নিয়ন্ত্রণ আনার প্রায় ঘণ্টাখানেক পর ক্লাব আতলেটিকো আলদোসিভির অফিসিয়াল টুইটার পেজে বিবৃতি দিয়েছে। 

তারা ঘটনার সমালোচনা করে লিখেছে, 'ভেন্যুর পাশে আজ রাতে ঘটে যাওয়া ভাংচুরের ঘটনাটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হল।'

এ ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে 'ক্লারিন' জানায়, ঘটনার সঙ্গে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী 'বারা ব্রাভা'র যোগসূত্র পেয়েছে পুলিশ। যারা মূলত উগ্রবাদী একটি সংগঠন। 

শেষ চার ম্যাচের মধ্যে আলদোসিভির তিন ম্যাচে হারায় সমর্থকরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানা যায়। এরপরই সমর্থকেরা ক্ষুব্দ হয়ে এই ঘটনা ঘটায়। 

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!