ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আবারো শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ১৫ জুলাই ২০২২
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আবারো শঙ্কা
ফাইল ফটো

স্থগিত হওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে যেন শঙ্কাই কাটছেই না। এ অসমাপ্ত ম্যাচটি নিয়ে জটিলতা ক্রমে বাড়ছেই। এর মধ্যে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি না খেলতে সর্বোচ্চ ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গত বছর সেপ্টেম্বরে ব্রাজিলের মাটিতে সেই ম্যাচটি মাঠে গড়ালেও নিরাপত্তা সংস্থা আনভিসার হস্তক্ষেপ ৫ মিনিট পর বন্ধ হয়ে যায়। এরপর ব্রাজিলের মাটিতে সেদিন আর্জেন্টিনার ম্যাচটি হয়নি। সেই ম্যাচের পয়েন্ট ছাড়া ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপে চলে গেছে।

তবে ফিফার কথা, সে ম্যাচটা আয়োজন করতেই হবে, না হলে যে ‘শেষ’হয় না বাছাইপর্ব!

Advertisement

টিএনটি স্পোর্টস জানায়, আর্জেন্টিনার এতে আপত্তি ছিল শুরু থেকেই। ব্রাজিলের মাটিতে যেহেতু ম্যাচটা ছিল আর স্থানীয় হস্তক্ষেপে যেহেতু ম্যাচটা শেষ হয়েছিল সে কারণেই পূর্ণ তিন পয়েন্ট দাবি তাদের। 

তবে ফিফা গেল মাসে জানায়, ম্যাচটা খেলতেই হবে। আগামী ২৩ সেপ্টেম্বর সাও পাওলোয় হওয়ার কথা ম্যাচটি। সেই ম্যাচটা খেলার কোনো ইচ্ছাই আর্জেন্টিনার নেই।

আর সে কারণে এবার সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টসের কাছে গিয়েছে আর্জেন্টিনা। চাওয়া একটাই, ফিফার সেই সিদ্ধান্ত বাতিল করে তিন পয়েন্ট তাদের দেওয়া।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে এ বিষয়ে রায় জানা যাবে বলে আশা করছেন দেশটির ফুটবল কর্তারা।

সেই ম্যাচটা হলে তা একটা প্রতিযোগিতামূলক ম্যাচই হবে। আর তাতে সবধরনের শাস্তিই প্রভাব রাখবে বিশ্বকাপে। সেই ম্যাচে কেউ লাল কার্ড দেখলে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলা হবে না সেই খেলোয়াড়ের। সেই ভয় থেকেই মূলত ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলতে চাইছে না আর্জেন্টিনা।

শুরুতে ব্রাজিলেরও কিছুটা অনিচ্ছা ছিল ম্যাচটার প্রতি। তবে এরপর কোচ তিতে চাইছিলেন ম্যাচটা যেন দক্ষিণ আমেরিকার বাইরে কোথাও আয়োজন করা হয়।

তবে ব্রাজিলের দুই চাওয়ার একটিও পূরণ হয়নি। এখন সর্বোচ্চ ক্রীড়া আদালতে আর্জেন্টিনার চাওয়া পূরণ হয় কি না, সেটাই দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!