ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা (ভিডিও) 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৯:০৮, ১৩ আগস্ট ২০২২
সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা (ভিডিও) 
ছবি: ডেইলি বাংলাদেশ

 

Advertisement

অবশেষে সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের টি-২০ অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করে বিসিবি। এবারের স্কোয়াডে তিন বছর পর পুনরায় জাতীয় দলে ফিরলেন সাব্বির রুম্মান। 

দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন এবাদত হোসেন। এছাড়া দলে ফেরানো হলো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

তবে প্রত্যাশা জাগিয়েও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি সৌম্য সরকার। এছাড়া দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

শনিবার বিকালে গুলশানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের নিজ বাসায় সাকিবের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!