ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি কি পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণকে বাঁচাতে 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৩৯, ১৪ আগস্ট ২০২২
মেসি কি পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণকে বাঁচাতে 
ছবি: সংগৃহীত

২০ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৌদি তরুণকে বাঁচাতে মেসির কাছে চিঠি দিয়েছে তার পরিবার। তাদের ধারণা মেসি চাইলে সন্তানের মৃত্যুদণ্ড ঠেকাতে পারেন। 

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমসে এ খবর উঠে এসছে।

Advertisement

এরইমধ্যে সৌদি আরবের পর্যটনবিভাগের শুভেচ্ছাদূত করা হয়েছে লিওনেল মেসিকে। সৌদি আরবের সাথে মেসির সুসম্পর্কের জেরেই তার প্রতি এমন আকুতি পরিবারটির। 

শুধু ফুটবলার হিসাবে নয়, বিভিন্ন পৃষ্ঠপোষকতার কারণেও সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক মেসির। তাইতো তার এই সম্পর্ককে কাজে লাগিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবককে বাঁচাতে চাইছে তার পরিবার।

২০১৭ সালে সৌদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার ফলে গ্রেফতার করা হয় মোহাম্মদ আল ফারাজ নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই যুবককে। সেই সময় কিশোরটির বয়স ছিল ১৫।

ছেলের মৃত্যুদণ্ড ঠেকাতে এখন মেসির দিকেই তাকিয়ে আছে তার পরিবার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!