ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যালন ডি অরে নেই মেসি, নেই আর্জেন্টিনার কেউ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৫১, ১৩ আগস্ট ২০২২
ব্যালন ডি অরে নেই মেসি, নেই আর্জেন্টিনার কেউ
ছবি: সংগৃহীত

এবারের ব্যালন ডি অর পুরস্কারে ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির নাম নেই। কেবল মেসিই নন, এই তালিকায় নেই কোনো আর্জেন্টাইন ফুটবলারের নামও।

শুক্রবার রাতে ব্যালন ডি অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। যেখানে রাখা হয়নি আর্জেন্টিনার কাউকে। 

Advertisement

২০০৫ সালের পর মেসি এবং ১৯৯৪ সালের পর কোনো আর্জেন্টাইনকে ছাড়া করা হলো এবারের এই ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকা। গত ২৭ বছরে প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনা থেকে ন্যুনতম একজন করে ফুটবলার। আর ২০০৫ থেকে প্রতিবার ছিলেন লিওনেল মেসি নিজে।

২০২১ সালের ব্যালন ডি অর জিতে সবমিলিয়ে সাতটি ব্যালন ডি অর নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন মেসি। সেবার তিনি ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। কিন্তু এবার মেসি-মার্টিনেজ বা আর্জেন্টিনার কেউই এ তালিকায় জায়গা পাননি।

এর মধ্যে ২০০০ সালে আর্জেন্টিনা থেকে সর্বোচ্চ ছয়জন ছিলেন ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায়। মেসি ছিলেন সর্বোচ্চ ১৫ বার। এছাড়া সাজিও আগুয়েরো ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সাতবার করে। সাবেক অধিনায়ক হার্নান ক্রেসপো ও তারকা ডিফেন্ডার ভেরন ছিলেন চারবার করে।

মেসি যে ১৫ বার ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন, তার মধ্যে সাতবারই জিতেছেন তিনি। এছাড়া সবমিলিয়ে ১৩ বার ছিলেন সেরা তিনে। শুধুমাত্র ২০০৬ ও ২০১৮ সালের ব্যালনে সেরা তিনে জায়গা হয়নি মেসির। আর এবার তাকেই রাখা হয় নি সেরা ত্রিশে। অবশ্য সেরা ত্রিশে না থাকলেও মেসির শ্রেষ্ঠত্ব অপরিবর্তিতই থাকছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!