আসছে এশিয়া কাপ, সে মিশনকে সামনে রেখে নিজেদের প্রস্তুত রাখতে নিজেদের মতো আগেই মাঠে নেমেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনরা। তাদের পাওয়ার হিটিং প্রস্তুতি দেখতে আজ মাঠে হঠাৎ হাজির হলেন বিসিবি বস পাপন।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মিরপুরে হাজির হয়ে রীতিমতো ‘সারপ্রাইজ’ দিয়েছেন বোর্ড প্রধান। তখন মাঠে ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম। সাকিব অনুশীলন শেষ করে আগেই ড্রেসিংরুমে ঢুকে যান।
.png)
পরে অনুশীলন থামিয়ে মুশফিক, মিরাজ, সাইফউদ্দিনরা বোর্ড প্রধানের সঙ্গে দেখা করে আলোচনায় যোগ দেন। এ সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।
এশিয়া কাপের যাত্রা শুরুর আগে কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড শুক্রবার ঢাকায় আসবেন। শনিবার স্থানীয় এক হোটেলে তারা আলোচনায় বসবেন বলে জানা গেছে৷