ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ বাছাইয়ে আমিরাতের টি-২০ অধিনায়ক রিজওয়ান

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৫:২৮, ১৯ আগস্ট ২০২২
এশিয়া কাপ বাছাইয়ে আমিরাতের টি-২০ অধিনায়ক রিজওয়ান
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নতুন টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। সাবেক বাঁহাতি স্পিনার আহমেদ রাজার জায়গায় স্থলাভিষিক্ত হন তিনি। 

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ২০ থেকে ২৪ আগস্ট পর্যন্ত হবে এশিয়া কাপের বাছাই। আসন্ন এশিয়া কাপের বাছাইপর্ব দিয়ে শুরু হচ্ছে রিজওয়ানের অধিনায়ক অধ্যায়। 

Advertisement

যেখানে কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে লড়তে হবে আমিরাতকে। চার দলের মধ্যে শীর্ষে থাকা দল পাবে মূল আসরের টিকিট।

আমিরাতের বাছাই স্কোয়াড ঘোষণার সময় নতুন অধিনায়কের নামও জানিয়েছে আরব আমিরাত। 

এখন পর্যন্ত ২৯টি ওয়ানডে ও সাতটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিজওয়ান। ওয়ানডেতে তিন ফিফটি ও এক সেঞ্চুরি রয়েছে তার। কিন্তু টি-২০তে এখনও ফিফটির দেখা পাননি।

আমিরাত স্কোয়াড
চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান (অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরভিন্দ, আহমেদ রাজা, বাসিল হামিদ, রোহান মোস্তফা, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, জাওয়ার ফরিদ, আলিশান শরাফু, সাবির আলি, আরিয়ান লাকরা, সুলতান আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও ফাহাদ নওয়াজ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!