ম্যাচ হারলেও চিন্তায় নেই স্প্যানিশ টেনিস তারকা। নাদাল জানালেন, ইউএস ওপেনে পুরনো ছন্দেই দেখা যাবে তাকে।
উইম্বলডনের সেমিফাইনালে পেশিতে চোট পাওয়ায় নিক কিরিয়সের বিপক্ষে কোর্টে নামেননি নাদাল। তারপর এই প্রথম কোনো ম্যাচ খেললেন তিনি। চোট বা অস্বস্তির কোনো চিহ্ন দেখা যায়নি তার খেলায়। সার্ভ নিয়েও সমস্যা হয়নি।
.png)
নাদালের সামনে সুযোগ রয়েছে ইউএস ওপেন জিতে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে ঢোকানোর। তবে প্রথম ম্যাচে হার কিছুটা হলেও মানসিক ধাক্কা দিল তাকে। নাদালের কথা শুনলে অবশ্য তা বোঝা যাবে না। কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটা এখন থেকেই বুঝে গিয়েছেন তিনি।
নাদাল বলেন, আমাকে আরো অনুশীলন করতে হবে। রিটার্ন করতে হবে ভাল করে। সময় লাগবে। দীর্ঘ দিন বাইরে থাকার পর প্রথম ম্যাচ জিততে পারলে ভালই লাগে। তবে আজকের ম্যাচ জেতার জন্য তৈরি ছিলাম না। এই চোট সামলানো সহজ ব্যাপার নয়। ধাপে ধাপে এগোতে হবে।