ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীরাম কি পারবেন দেশের ক্রিকেটে বদল আনতে?

আসাদুজ্জামান লিটন
প্রকাশিত: ১৮:৩০, ২১ আগস্ট ২০২২
শ্রীরাম কি পারবেন দেশের ক্রিকেটে বদল আনতে?
শ্রীধরন শ্রীরাম

২১ ফেব্রুয়ারি তারিখটা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য চিরস্মরণীয় এক দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকতরা। ঐতিহাসিক সেই দিনের ঠিক ২৪ বছর পর তামিলনাডুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন শ্রীধরন শ্রীরাম। যিনি টি-২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট।

দলের সঙ্গে যোগ দিতে রোববার বাংলাদেশে এসেছেন শ্রীরাম। বিমানবন্দরে নেমে হোটেলে গিয়ে বিশ্রাম নেয়ার সুযোগ থাকলেও তিনি সোজা ছুটে গেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে এশিয়া কাপ উপলক্ষে স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে খেলছিলেন প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশে নেমেই সোজা স্টেডিয়ামে উপস্থিত শ্রীরামনিজের কাজের প্রতি শ্রীরাম কতটা ডেডিকেটেড, সেটাই যেন প্রথমদিন এসে কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন। তবে দেশের ক্রিকেটে কতটা বদল আনতে পারবেন তিনি? তার সফল হওয়ার সম্ভাবনাই বা কতটুকু?

Advertisement

জাতীয় দলের হয়ে শ্রীরামের ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ নয়। পাঁচ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। যেখানে ৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে এই অলরাউন্ডার করেছেন মাত্র ৮১ রান। তার ক্যারিয়ারসেরা ইনিংস ৫৭ রানের, যেটা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।

শ্রীরামের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ ছিল না২০০৬ সালে ভারতের বিপক্ষে নিজেদের শততম ওয়ানডে ম্যাচে ঐতিহাসিক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচই ছিল শ্রীরামের ক্যারিয়ারের শেষ ম্যাচ। ক্যারিয়ার সেরা রানের পাশাপাশি সেদিন দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ করলেও এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। 

বল হাতে অবশ্য খুব খারাপ করেননি। আট ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। তবে সর্বসাকুল্যে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শ্রীরামের জন্য হতাশারই। তবে তার কোচিং ক্যারিয়ার কিন্তু মোটেও ফেলে দেওয়ার মতো নয়। 

কোচ হিসেবে দারুণ কাজ করেছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার২০১৬ সালে সাবেক ভারতীয় স্পিন অলরাউন্ডার শ্রীরামকে নিয়োগ দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। গত ছয় বছর অজি স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন আগার, মিচেল সোয়েপসনদের নিয়ে কাজ করেছেন তিনি। তার অধীনে স্পিন বিভাগে অজিদের উন্নতি লক্ষ্যণীয়।

২০২০ টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের কোচিং প্যানেলের অন্যতম সদস্য ছিলেন শ্রীরাম। আবার এর পাশাপাশি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং এবং স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যাটিংয়ে নিজেদের উন্নতি করতে শ্রীরামই টাইগার ক্রিকেটারদের বড় ভরসা হবেন, সে আশা করাই যায়সবমিলিয়ে বলা যায়, বেশ বড় বড় ক্রিকেটার ও শক্তিশালী দলের ক্রিকেটারদের কাছ থেকে দেখেছেন শ্রীরাম, শিখিয়েছেন উন্নতির মন্ত্র। তাই বাংলাদেশ দলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে তিনি যে ভালো করতে পারবেন, সে বিষয়ে আশা করাই যায়।

এক্ষেত্রে ক্রিকেটারদেরও শেখা ও সেটা কাজে লাগানোর বিষয়ে আগ্রহী হতে হবে। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে দীর্ঘদিন ধরে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে টাইগারদের যে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে, তা দূর হওয়ার আশা করতেই পারেন ক্রিকেটভক্তরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!