ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ২৭ আগস্ট ২০২২
নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিক
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিক ডুরাডো

রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিক ডুরাডোকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, একই সঙ্গে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

চায়নিজ সুপার লিগের ম্যাচে উহান ইয়াংসের সঙ্গে হেনান সংসহান লংসমেনের মধ্যকার ২-২ গোলের ড্র হওয়া ম্যাচটির ১৬ মিনিটে রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন ফ্লুমিনেন্স ও ফ্ল্যামেঙ্গোর সাবেক এই তারকা।

চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে ৩২ বছর বয়সী ডুরাডোর নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

Advertisement

খেলোয়াড়ের অসদাচরণের বিষয়ে চায়নিজ ফুটবল সব সময়ই কঠোর শাস্তি দিয়ে থকে।

২০১৭ সালে সাংহাই এসআইপিজিরি ৬০ মিলিয়ন ইউরোর ব্রাজিলিয়ান তারকা অস্কারকে অশোভন আচরণের জন্য আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!