ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুসলিম বলে মদ হাতেই নিলেন না মানে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:৩৭, ৩০ আগস্ট ২০২২
মুসলিম বলে মদ হাতেই নিলেন না মানে
ছবি: সংগৃহীত

মুসলিম ফুটবলার সাদিও মানে আবারও আলোচনায় এসেছেন তার ধর্মকে সম্মান দেখিয়ে। সতীর্থদের সবার হাতে যখন গ্লাসভর্তি মদ, তখন মানে সেটা ছুঁয়েও দেখেননি। কারণ তার ধর্মে সেটা নিষিদ্ধ বলে। 

সম্প্রতি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পাউলানারের পণ্য বিয়ারের শুটিং ডাক পড়েছিল বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের। বায়ার্নের ফুটবলারদের দিয়ে বিয়ার হাতে ছবি তোলা হয়েছিল সেখানে। 

Advertisement

বায়ার্ন মিউনিখের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই শুটিংয়ের মুহূর্তগুলো প্রচার হয়। সেখানেই দেখা গেল, একদিকে দলের বাকি প্লেয়ারদের হাতে বিয়ারের বড় গ্লাস, অন্যদিকে হাত মুঠো করে বসে আছেন মানে।

সেই ছবিতে অবশ্য শুধু সাদিও মানে একাই খালি হাতে ছিলেন না। বায়ার্ন মিউনিখে চলতি দলবদলেই যোগ দেওয়া লেফট ব্যাক নুসাইর মাজরাভিও একই কাজ করেন। 

সাদিও মানে ও মাজরাভি দু’জনই ইসলাম ধর্মাবলম্বী ফুটবলার। ইসলাম ধর্মে এক্ষেত্রে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। মদ খাওয়া তো নিষিদ্ধই, ছোঁয়ার ক্ষেত্রেও আছে কঠোর নিষেধাজ্ঞা। সে কারণেই মূলত বিয়ার ধরে ফটোশুট করেননি দু’জনে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাদিও মানে
লিংক সফলভাবে কপি হয়েছে!