[ খেলা ]
সেনেগালের পাশে সাদিও মানে
লিভারপুল তারকা সাদিও মানে -ফাইল ফটো
করোনাভাইরাসের প্রভাবে স্থবির সারাবিশ্ব। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা। উপার্জনক্ষম হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নিজ দেশ সেনেগালের পাশে দাঁড়ালেন লিভারপুল তারকা সাদিও মানে। ৪১ হাজার পাউন্ড দান করেছেন এ ফুটবলার।
সেনেগালের দারিদ্র পিড়িত গ্রাম বামবালিতে বেড়ে উঠেছেন মানে। যেখানে ক্ষুধা নিবারণই নিত্যদিনের সংগ্রাম,সেখানে স্বাস্থ্য সেবার প্রত্যাশা তো বিলাসিতা। করোনাভাইরাসে নাকাল গোটা দুনিয়া। বাদ যায়নি সেনেগালও। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশ।
এমতাবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছেন সাদিও মানে। সেনেগালের সরকারি তহবিলে দিয়েছেন ৪১ হাজার পাউন্ড। সামনের দিনে এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
.png)
এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাদিও মানে। এ জন্য ঘরে থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!