ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লেচ্চের সঙ্গে নাপোলির হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ২ সেপ্টেম্বর ২০২২
লেচ্চের সঙ্গে নাপোলির হতাশার ড্র
ছবি: সংগৃহীত

সিরি আ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারলো না নাপোলি। লেচ্চের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে রোমা। 

স্তাদিও ম্যারাডোনায় অনুষ্ঠিত ম্যাচে সিরি আ লিগে উন্নীত হওয়া লেচ্চের বিপক্ষে জয় পেলেই গোল ব্যবধানে তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারতো নাপোলি। সেই লক্ষ্যে এলজিফ এলমাসের ২৭তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল তারা।

কিন্তু চার মিনিট পর লরেঞ্জো কলোম্বোর রকেট গতির শট জালে জড়ালে নিশ্চিত হয়ে যায় লেচ্চের একটি পয়েন্ট। পয়েন্ট খোয়ানোর ফলে এখন তালিকার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে কোচ লুসিয়ানো স্পালেত্তির দলকে।

Advertisement

রোমার চেয়ে এখন দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে নাপোলি। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মিলান। অপরদিকে লিগে দ্বিতীয় পয়েন্ট সংগ্রহের মাধ্যমে তালিকার ১৫ তম অবস্থানে রয়েছে লেচ্চে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!