ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাথায় ব্যান্ডেজ লাগিয়ে বাফুফে ভবনে ফুটবলার ঋতুপর্ণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ২১ সেপ্টেম্বর ২০২২
মাথায় ব্যান্ডেজ লাগিয়ে বাফুফে ভবনে ফুটবলার ঋতুপর্ণা
ঋতুপর্ণা চাকমা

সাফের শিরোপাজয়ী মেয়েরা ছাদখোলা বাসে আনন্দে উল্লাসে মাতোয়ারা। স্বপ্ন পূরণের দিনে বাফুফে ভবনের উদ্দেশ্যে যাত্রারত অবস্থায় আহত হয়েছিলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এরপর অবশ্য চিকিৎসা নিয়ে বাফুফে ভবনে ফিরেছেন জাতীয় দলের এই ফুটবলার।

জানা গেছে, বিমানবন্দর থেকে ঢাকা শহর প্রদক্ষিণ করে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভবনের দিকে যাচ্ছিল ছাদখোলা বাসটি। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। 

এ বিষয়ে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’

Advertisement

এর আগে বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে ছাদখোলা বাসে বাফুফে কার্যালয়ের দিকে যেতে থাকেন মেয়েরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!