ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এম্পোলির বিপক্ষে এসি মিলানের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ২ অক্টোবর ২০২২
এম্পোলির বিপক্ষে এসি মিলানের রোমাঞ্চকর জয়
ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরি আ-র বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান গতকাল দারুণ এক জয় তুলে নিয়েছে। এম্পোলির বিপক্ষে ফোডে বালো-টোরে ও রাফায়েল লিয়াওয়ের স্টপেজ টাইমের দুই গোলে ৩-১ গোলে জয়ী হয়েছে মিলান।

ম্যাচ শেষের ১১ মিনিট আগে আন্তে রেবিচের গোলে ডেডলক ভাঙ্গে মিলান। ৯২ মিনিটে নেদিম বারামির নিখুঁত ফ্রি-কিকে সমতায় ফিরে এম্পোলি। স্বাগতিক এম্পোলির যখন নিশ্চিত এক পয়েন্টের সন্ধানে ম্যাচ শেষের অপেক্ষায় ছিল ঠিক তখনই বারো-টোরে মিলানকে এগিয়ে দেন।

রেবিচের প্রথম গোলের যোগানদাতা লিয়াও ইনজুরি টাইমের সপ্তম মিনিটে দারুণ এক গোলে মিলানের জয় নিশ্চিত করেন। পর্তুগীজ উইঙ্গার লিয়াওর এটি ছিল মৌসুমের চতুর্থ গোল। সব ধরনের প্রতিযোগিতায় এবার তিনি গোল করা ছাড়াও ছয়টি অ্যাসিস্ট করেছেন।

Advertisement

বুধবার চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সব মনোযোগ নিশ্চিতভাবে তার উপরই থাকবে। দীর্ঘ ইনজুরিতে থাকা থিও হার্নান্দেজ ও মাইক মাইগনানের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছেন ডেভিড কালাব্রিয়া ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স।

যে কারণে কোচ পিওলির আস্থার জায়গা হিসেবে লিয়াও এখন দলের মূল তারকা হিসেবে জায়গা পেয়েছেন।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে পিওলি বলেছেন, ‘এই ধরনের উদ্দীপনা ও সংকল্পের কারনে এখন আমরা যেকোন কিছুর জন্য প্রস্তুত আছি। প্রায় তিন বছর হয়ে গেল আমি এখানে আছি। এই দলটির মধ্যে আমি ক্লাবের পরিচয় দেখতে পাচ্ছি।’

এদিক উজ্জীবিত তোরিনোর বিপক্ষে ঘরের মাঠে জোড়া গোল করেছেন নাপোলির ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে-ফ্র্যাংক জাম্বো আনগিসা। সিরি আয় নাপোলির হয়ে এই প্রথম গোল করলেন আন্দ্রে-ফ্র্যাংক।

১২ মিনিটের মধ্যে তার দুই গোলে নাপোলি সব ধরনের প্রতিযোগিতায় ষষ্ঠ জয় নিশ্চিত করেছে। বিরতির আট মিনিট আগে খাভিচা খাভাখেলিয়ার গোলে স্বাগতিকদের দাপুটে জয় নিশ্চিত হয়। 

আগামী সপ্তাহে আয়াক্সের বিপক্ষে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামবে নাপোলি। এই ম্যাচে জিততে পারলে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিরি আ
লিংক সফলভাবে কপি হয়েছে!