এমন সমীকরণের ম্যাচে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে ক্যারিবীয়রা। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে তারা। প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে তারা হারিয়েছে আয়ারল্যান্ডকে।
এই ম্যাচে জিম্বাবুয়ে তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে পাচ্ছে না। হাঁপানির সমস্যায় তিনি খেলছেন না আজ। তার বদলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রেগিস চাকাভা।
.png)
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিয়েন স্মিথ, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মেদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, টনি মুনুয়ঙ্গা, রায়ান বার্ল, লুক জঙ্গি, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারবানি।