ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো এমন কিছু তথ্য:-
১। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কোনো দল টানা দুই আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার অস্ট্রেলিয়ার সামনে সেই সুযোগ রয়েছে। নিজেদের মাটিতে শিরোপা জিতলেই প্রথম দল হিসেবে টানা দুই আসরে ট্রফি উচিয়ে ধরার গৌরব অর্জন করবে অস্ট্রেলিয়া।
.png)
২। টি-২০ বিশ্বকাপে একমাত্র দল হিসেবে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে যদিও তাদেরকে প্রথমপর্বে খেলতে হচ্ছে।
৩। এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপের সবগুলো আসর খেলার কৃতিত্ব অর্জন করতে পেরেছেন মাত্র দুজন খেলোয়াড়। একজন ভারতের রোহিত শর্মা, অন্যজন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে টানা সাত আসরের হিসেব করলে এই তালিকায় যোগ হবেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম।
৪। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল শ্রীলংকা। তারা এখন পর্যন্ত তিনটি ফাইনাল খেলেছে (২০০৯, ২০১২, ২০১৪)। এর মধ্যে একবার শিরোপা জিতেছে। ২০১৪ সালের আসরে ভারতকে পরাজিত করে ট্রফি জিতেছিলো লঙ্কানরা।
৫। টি-২০ বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখনো ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহের দখলে। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকানো ম্যাচে দ্রুততম অর্ধশতক করেছিলেন যুবি।
৬। টি-২০ বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৬ সালে সুপার টেনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
৭। ক্রিস গেইল একমাত্র ব্যাটসম্যান যিনি টি-২০ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ বলে করেছিলেন ১১৭ ও ২০১৬ সালে ৪৮ বলে ১০০ করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।
৮। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সাবেক শ্রীলংকা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। ৩১ ম্যাচে তার রান ১০১৬। এক আসরে সর্বাধিক রান ভারতীয় বিরাট কোহলির। ২০১৪ সালে ছয় ম্যাচে ৩১৯ রান করেছিলেন বিরাট।
৯। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। ৩১ ম্যাচে তার উইকেট ৪১টী। এক আসরে সর্বাধিক উইকেট শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। গত আসরে ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন এই লেগস্পিনার।
১০। সব মিলিয়ে সর্বাধিক ডিসমিসাল সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তিনি সব মিলিয়ে ২১ ক্যাচ এবং ১১ স্টাম্পিংয়ে ৩২ ডিসমিশাল করেছিলেন।