ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিতর্কের কারণে সাকিবকে শুভেচ্ছাদূত রাখবে না দুদক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ২৭ অক্টোবর ২০২২
বিতর্কের কারণে সাকিবকে শুভেচ্ছাদূত রাখবে না দুদক
যখন সাকিবকে দুদকের শুভেচ্ছাদূত করা হয়েছিল -ফাইল ফটো

শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে আর রাখতে চায় না দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কোনো কার্যক্রমে সাকিবকে রাখা হবে না। 

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে আর রাখা হবে না। যদিও চুক্তি অনুযায়ী তিনি এখনো শুভেচ্ছাদূত। তবে ভবিষ্যতে চুক্তিটি নবায়ন করা হবে না।

সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে না রাখার কারণ হিসেবে ড. মোজাম্মেল হক খান বলেছেন, সাকিব আল হাসান এখন বিতর্কিত। আর কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। তাই সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে দুদক আর ব্যবহার করবে না। 

Advertisement

এর আগে গত ২০ সেপ্টেম্বর সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে রাখা বা না রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন দুদক কমিশনার।

দুদক সূত্র জানায়, ২০১৮ সালে সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত নিয়োগ দিতে চুক্তি করে দুদক। তবে গত আগস্ট মাসে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হন সাকিব।

পরে বিসিবির শক্ত অবস্থানে অবশেষে সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। এ ছাড়াও শেয়ারবাজার কারসাজির পাশাপাশি বাবার নাম পরিবর্তনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!