ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-২০ বিশ্বকাপ ২০২২

উদ্‌যাপনের পরও যে নাটকীয়তায় ফের খেলতে হলো বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ৩০ অক্টোবর ২০২২
উদ্‌যাপনের পরও যে নাটকীয়তায় ফের খেলতে হলো বাংলাদেশকে
প্যাভিলিয়নে ফিরছে বাংলাদেশ দল -বিসিবি

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তাই সেমির আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচটিতে জয় জরুরী ছিল।  শেষ বলে প্রয়োজন ৫ রান, ৪ রান হলে সুপার ওভার। মোসাদ্দেক হোসেনকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিস করলেন ব্লেসিং মুজারাবানি, হলেন স্টাম্পিং। ৪ রানে জিতে সেমিফাইনালের স্বপ্ন টিকে থাকল বাংলাদেশ। তবে এর আগেই ঘটেছিল এক নাটকীয় ঘটনা।

ব্রিসবেনে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়েরা করমর্দন করছিলেন। টেলিভিশন আম্পায়ার যখন শেষ বলে ব্লেসিং মুজারাবানির স্টাম্পিং দেখছিলেন, সেটিকে মনে হচ্ছিল, শুধুই আনুষ্ঠানিকতা। তবে চোখ আটকে গেল নুরুল হাসানের হাতের দিকে। বাংলাদেশ উইকেটকিপার বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে!

আইন অনুযায়ী, সেটি নো বল। এমসিসিতে ক্রিকেট আইনের ২৭.৩.১ ধারায় বলা আছে, ‘স্ট্রাইক প্রান্তে স্ট্রাইকারের ব্যাট বা গায়ে লাগা, স্ট্রাইক প্রান্তের উইকেট অতিক্রম করা বা স্ট্রাইকার রান নেওয়ার চেষ্টা করার আগপর্যন্ত উইকেটকিপারকে স্টাম্পের পেছনে থাকতে হবে’।

Advertisement

নুরুল মানেননি সেটিই। করমর্দন করতে থাকা দুই দলের খেলোয়াড়েরা নেমে আসেন আবার।  এবার জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৪ রান।

মোসাদ্দেকের বলে আবার জোরের ওপর ব্যাট চালিয়েছিলেন মুজারাবানি, তবে মিস করে যান আবারও। 

ঠিক আগের মতো না হলেও এক ম্যাচেই দুবার জয়ের উদ্‌যাপন করল বাংলাদেশ। ৪ রানের বদলে তারা জিতেছে ৩ রানে।

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে আসা তাসকিন আহমেদ জানিয়েছেন, তিনি জীবনে এমন কিছু দেখেননি। আর জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস এমন ঘটনাকে বলেছেন, ‘অদ্ভুত’! 

আর সাকিব আল হাসান বলেছেন, রিচার্ড এনগারাভা আগের বলে স্টাম্পিং হওয়ার পরই নুরুলকে সতর্ক করেছিলেন তিনি, ‘তুমি স্টাম্পের বেশ কাছে চলে গেছ!’

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!