ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির অবসর নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ১৯ ডিসেম্বর ২০২২
মেসির অবসর নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ
স্বপ্নের শিরোপা জয়ের পর মেসিকে জড়িয়ে ধরেন কোচ স্কালোনি- ছবি: সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা আর্জেন্টাইন তারকা লিওনেলে মেসি। তার হাত ধরেই দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটালো আর্জেন্টিনার। মেসি বলেছিলেন, এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে তার সঙ্গে একমত হতে পারলেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনির হাত ধরেই প্রথমে কোপা আমেরিকার শিরোপা জয়। এরপর বিশ্বকাপ। এই দু’জনের হাত ধরেই এখন সাফল্যের শীর্ষে আর্জেন্টিনা। মেসির বিদায়ের সময় অনেকটা ঘনিয়ে এসেছে। বয়স যে ৩৫। বিশ্বকাপ যে আর খেলবেন না, তা প্রায় নিশ্চিত।

যদিও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেসি। তবে স্কালোনি আগামী বিশ্বকাপেও দলে চান মেসিকে। ম্যাচ শেষে স্কালোনি বলেন, আগামী বিশ্বকাপেও মেসি যদি খেলে যেতে চায়, ১০ নম্বর জার্সি তার জন্য প্রস্তুত থাকবে।

Advertisement

কাতারের লুসাইল স্টেডিয়ামে রবিবার দিবাগত রাতে হাড্ডাহাড্ডি ফাইনালে জয় পায় আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াইয়ের পর ৩-৩ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে ৪-২ গোলে জয় পায় আলবিসেলেস্তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!