বিশ্বকাপ জয়ের পর অনুভূতি প্রকাশ করেত গিয়ে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেছেন চ্যাম্পিয়ন কোচ।
তিনি বলেন, যে ট্রফির স্বপ্ন আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে, সৌভাগ্যক্রমে সেই ট্রফিটা অবশেষে জিতেছি। আমি নিশ্চিত, ওপর থেকে দিয়েগো (ম্যারাডোনা) এটা দেখেছেন, উপভোগ করেছেন। আমি নিশ্চিত, তিনি যদি আমাদের মাঝে থাকতেন, সবচেয়ে বেশি আনন্দ পেতেন। সবার আগে মাঠে ঢুকে তিনিই আমাদের সঙ্গে উদযাপন করতেন।
.png)
ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবারের মত ট্রফি ছুঁয়ে দেখলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলভিসেলেস্তেরা। দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরলেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৮ ডিসেম্বর লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে ৩-২ এ এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারো পেনাল্টিতে গোল করে ৩-৩ সমতায় ফেরান এমবাপে। এতেই টাইব্রেকারে গড়ায় ফাইনাল। এতে ৪-২ শর্টে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।