ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেলের ইউরোপে না খেলার রহস্য জানা গেলো অবশেষে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:২৫, ৩০ ডিসেম্বর ২০২২
পেলের ইউরোপে না খেলার রহস্য জানা গেলো অবশেষে
ছবি: সংগৃহীত

তাকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলার, অথচ তিনি কখনই ইউরোপে খেলেননি! পেলে ইউরোপে না খেলেই সেরাদের কাতারে উঠে এসেছিলেন? এমন প্রশ্নের উত্তর 'হ্যাঁ' হলে যে কারো চোখ কপালে উঠে যাবার কথা।

তবে আসলেই পেলে ইউরোপে খেলেননি। কেন খেলেননি, সে রহস্য জানা যাক... 

২২ বছরের পেশাদার ক্যারিয়ারে পেলে খেলেছেন মাত্র দুটি ক্লাবে - ব্রাজিলের সান্তোস আর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমস। নিজের সময়ের সেরা ফুটবলার হলেও কখনো ইউরোপের ক্লাবে খেলেননি পেলে। পাননি কোনো ব্যালন ডি অর পুরস্কারও।

পেলে কেন খেলেননি এই প্রশ্নের জবাবে অনেকেই বলেন ব্রাজিলের ‘রাষ্ট্রীয় সম্পদ’ হয়ে যাওয়ার কথা। ১৯৬২ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট ইয়ানিও কুয়াদ্রোস কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ঘোষিত হওয়ার পর অন্য দেশের ক্লাবের বিক্রিযোগ্য ছিলেন না পেলে। 

Advertisement

কিন্তু পেলে নিজে কি বলেছিলেন? ২০০৫ সালে ফোরফোরটু ম্যাগাজিনে পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন পেলে।  সে সময় একটি প্রশ্ন ছিল, ইউরোপে খেলতে না পারায় কোনো অনুশোচনা হয় কিনা, কোনো ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন কিনা?

জবাবে কিংবদন্তি ফুটবলার বলেছিলেন, ‘ইউরোপ থেকে প্রচুর প্রস্তাব ছিল। তবে সান্তোসেই আমার ভালো লাগছিল। ওই সময়ের সঙ্গে এখনকার পার্থক্য হচ্ছে, তখন এত টাকা দিত না যে প্রত্যাখ্যান করা যাবে না। শেষ দিকে রিয়াল মাদ্রিদ থেকে একটা প্রস্তাব এসেছিল। '

পেলে আরো বলেন, ‘সে সময় ব্রাজিল থেকে তিন–চারজন খেলছিল ইউরোপে। আমি আসলে ক্লাব বদলাতে চাইনি। আমি ওদের মতো টাকা ভালোবাসতে চাইনি। একটা সময়ে সিদ্ধান্ত নিলাম, টাকা না দল ভালোবাসবো। আমি সান্তোসে ভালো ছিলাম।’

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!