ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সান্তোসের পথে পেলে, শেষ বিদায়ের অপেক্ষা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ২ জানুয়ারি ২০২৩
সান্তোসের পথে পেলে, শেষ বিদায়ের অপেক্ষা
ছবি: সংগৃহীত

শেষ বিদায়ের যাত্রায় এবার সান্তোসের পথে বিশ্ববিখ্যাত ফুটবলার ব্রাজিলের পেলে। আগের যত বার গিয়েছেন এ মাঠে সজ্ঞানে, খেলেছেন, দেখেছেন, বুক ভরে শ্বাস নিয়েছেন সেখানে। আজ যাবেন কফিন বন্দী হয়ে। 

সান্তোসের এই মাঠই তাকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দিয়েছিল। সেই পেলে আজও যাবেন সান্তোসে, এস্তাদিও আরবান কালদেইরাতে, সমর্থকরা আদর করে যাকে ডাকেন ভিলা বেলরিমো বলে। তবে আজ যাবে তার প্রাণহীন দেহ।  

গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ফুটবলের রাজা’পেলে। 

Advertisement

আজ সোমবার স্থানীয় সময় ভোরবেলায় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। 

ভিলা বেলমিরোয় সকাল দশটা থেকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রবেশ করতে পারবেন ২ ও ৩ নম্বর গেট দিয়ে। শেষ শ্রদ্ধা জানিয়ে ৭ ও ৮ নম্বর গেট দিয়ে বেরোতে হবে সবাইকে। 
আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় এখানেই পেলের দেহ রাখা থাকবে। এরপরই শেষ যাত্রা শুরু হবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের।

শেষ যাত্রায় সান্তোসের বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পৈতৃক বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে তাকে। শেখানে অশীতিপর পেলের শতবর্ষী শয্যাশায়ী মা সেলেস্তে আরান্তেস শেষ বারের মতো ছুঁয়ে দেখবেন পেলেকে। 

তাকে সমাধিস্থ করা হবে সাও পাওলোর নেক্রোপোল একুমেনিকাতে । স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ১৪ তলা ভবনের সবচেয়ে উঁচুতে অন্তিম শয্যায় শায়িত হবেন পেলে। 

পেলেকে শেষ শ্রদ্ধা জানানো সুযোগ সর্বসাধারণকে দেওয়া হলেও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু তার পরিবারের সদস্যরাই।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোওসহ বিশ্বের নামকরা অনেকেই থাকবেন ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে 
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!