ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের অবসরের ইঙ্গিত মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ২ ফেব্রুয়ারি ২০২৩
ফের অবসরের ইঙ্গিত মেসির
লিওলেন মেসি

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির অবসর নিয়ে আলোচনা থামে। আকাশি-নীল জার্সিতে তাকে দেখার আকুতি এখনো শেষ হয়নি ভক্তদের মাঝে। তবে বিশ্বকাপ জয়ের এক মাস যেতে না যেতে ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন এই জাদুকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমার ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যা আমি স্বপ্নে দেখতাম, জাতীয় দলের হয়ে তা সব কিছু অর্জন করেছি। অনবদ্যভাবে আমার ফুটবল জীবন শেষ হতে চলেছে। 

তিনি আরো বলেন, যখন শুরু করেছিলাম, কখনো কল্পনাও করিনি আমার জীবনে এ রকম কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তারপরে বিশ্বকাপ। আমার আর কিছু পাওয়ার বাকি নেই।

Advertisement

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই মেসি ইঙ্গিত দিয়েছিলেন শেষ বারের মতো বিশ্বকাপে খেলার। কিন্তু ৩৬ বছর পরে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করার পরে তার গলায় শোনা গিয়েছিল ভিন্ন সুর। তবে স্পষ্ট জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!