ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির পিএসজিতে থাকা প্রসঙ্গে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩
মেসির পিএসজিতে থাকা প্রসঙ্গে সবশেষ যা জানা গেল
লিওলেন মেসি

দুই বছর আগে চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘদিনের ঠিকানা ছেড়ে নতুন ক্লাব প্যারিসে গিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। প্রথম বছর নিজের প্রতিভার ছিটেফোঁটাও দেখাতে পারেননি লিগ ওয়ানে।

তবে ঘুরে দাঁড়িয়েছেন মেসি। ক্লাবের হয়ে ফর্মে ফেরার পাশাপাশি ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে জিতিয়েছেন বিশ্বসেরার খেতাব। এখন তাকে আরো বেশি সময়ের জন্য দলে যায় লা পারিসিয়ানরা।

আর্থিক কারণে ২ বছর আগে বার্সেলোনা ছাড়তে হয়েছিল মেসিকে। কিন্তু গত ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বদলেছে পরিস্থিতি। মেসিকে আবারো দলে ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।

Advertisement

এদিকে কাতার বিশ্বকাপের আগেই আর্জেন্টাইন জাদুকরের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছিল। এখনও চুক্তি নবায়ন না করায় সেই গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু পিএসজি পরিচালক লুইস ক্যাম্পস জানালেন, আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়ার কোনো ইচ্ছাই তাদের নেই।

জাতীয় দল ছাড়াও ক্লাবের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন মেসি। চলতি মৌসুমে পিএসজির হয়ে ২৪ ম্যাচে ১৫টি গোল করেছেন তিনি, নামের পাশে আছে ১৪টি অ্যাসিস্টও। এমন একজন সুপারস্টারকে কেন ছেড়ে দেবে ফরাসি ক্লাবটি, যাদের কি-না আবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য প্রাণপণ চেষ্টা!

সম্প্রতি লুইস ক্যাম্পোস জানিয়েছেন, ‘এই মূহূর্তে আমরা চুক্তি বৃদ্ধির জন্য মেসির সঙ্গে কথা বলছি। আমাদের প্রজেক্টে তাকে রাখতে চাই। এতে লুকানোর কিছু নেই।’ টেলিফুটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

চলতি বছরের জুনে মেসির সঙ্গে চুক্তি শেষ হবে পিএসজির। এ অবস্থায় আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে কতদিনের চুক্তি করতে পারে ফরাসি জায়ান্টরা? গুঞ্জন আছে, ২০২৪ সাল নাগাদ তাকে চাইতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। এরপর আবার চুক্তি বাড়লেও বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!