ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে হারানোর ম্যাচে রশিদের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩, ৪ মার্চ ২০২৩
বাংলাদেশকে হারানোর ম্যাচে রশিদের রেকর্ড
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশিচত করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে জয়ের আশা জাগালেও দ্বিতীয় ম্যাচে একেবারে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা।

প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন ইংলিশ লেগ-স্পিনার আদিল রশিদ। তার চার উইকেট নেয়ার দিনে তামিম ইকবাল বাহিনী কার্যত মাঝপথেই ম্যাচ থেকে ছিটকে যায়। এ ম্যাচে দারুণ এক রেকর্ডও গড়েছেন রশিদ। এখন ইংলিশদের হয়ে ওডিআইতে তৃতীয় সর্বোচ্চে উইকেট শিকারি বোলার তিনি।

ম্যাচে তখন টাইগারদের ব্যাটিংয়ে ৩৬ ওভারের খেলা চলছিল। শেষ বলে আফিফ হোসেনকে ব্যাটের কোণায় লাগিয়ে বাটলারের তালুবন্দী করেন রশিদ। আফিফ অফ-স্টাম্প বরাবর বলটি ডিফেন্স করতে চাইলেও সেটি ব্যাট ছুঁয়ে যায়। আম্পায়ারও আউট দিতে দেরি করেননি। যা ছিল ম্যাচে রশিদের তৃতীয় উইকেট।

Advertisement

এই উইকেটের মাধ্যমে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ওডিআই উইকেটটেকারে পরিণত হন রশিদ। পরে অবশ্য আরো একটি উইকেট পেয়েছেন তিনি। যার ফলে ১২৪টি ওয়ানডে ম্যাচে এই লেগ স্পিনারের উইকেট সংখ্যা ১৮১টি। ওডিআইতে তারচেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র দুজন ইংলিশ বোলার। তবে তাদের দুজনই পেসার।

এদিক থেকে বলা যায় ইংলিশ স্পিনারদের মধ্যে একদিনের ম্যাচে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার রশিদ। তালিকায় শীর্ষে থাকা জেমস অ্যান্ডারসন ১৯৪ ম্যাচে ২৬৯টি এবং দুইয়ে থাকা ড্যারেন গফ ১৫৮ ম্যাচ খেলে পেয়েছেন ২৩৪টি উইকেট। রশিদের সামনে তাদের দুজনকেই ছাড়িয়ে যাওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!