ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালের হোঁচট, উড়ছে বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ৬ মার্চ ২০২৩
রিয়ালের হোঁচট, উড়ছে বার্সা
ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগায় যেন খেই হারিয়ে ফেলেছে। নিজের জাত চেনাতে পারছে দলটি। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শিরোপার দৌড়ে দখল করছে শীর্ষস্থান। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে হোঁচট খাচ্ছে রিয়াল।

সবশেষ ধাক্কা হিসেবে রোববার (৫ মার্চ) রাতে রিয়াল বেতিসের মাঠে তাদের বিপক্ষে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। 

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল। লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হেরেছিল তারা।

Advertisement

একই দিন ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ে ১০ পয়েন্ট এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। রিয়াল হাতছাড়া করল ব্যবধান ৭-এ ফিরিয়ে নেয়ার সুযোগ।

প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি রিয়াল। বিরতির পর অবশ্য রিয়াল বেতিসকে শক্তভাবেই চেপে ধরেছিল মাদ্রিদ জায়ান্টরা। তবে জালের দেখা মেলেনি। করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়ররা অসংখ্য সুযোগ মিস করেছেন।

২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। ৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বেতিস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!