[ খেলা ]
বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই রেহানের রেকর্ড
রেহান আহমেদ
চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে ইংল্যান্ডের রেহান আহমেদের। আর এতেই দেশটির সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে গেছেন এ লেগ স্পিনার।
সাগরিকার পাড়ে খেলতে নামার আগেই ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বেন হোলিওকের রেকর্ড ভেঙে ফেলেছেন রেহান। মাত্র ১৮ বছর ২০৫ দিনেই ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ালেন তিনি।
এর আগে ইংলিশদের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন বেন হোলিওক। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের সময় হোলিওকের বয়স ছিল ১৯ বছর ১৯৫ দিন।
.png)
গত ডিসেম্বরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন রেহান। টেস্ট অভিষেকের সময় তার বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!