ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

শান্ত-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ৬ মার্চ ২০২৩
শান্ত-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
ফাইল ছবি

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেছেন দুই ওপেনার। তবে মুশফিক ও শান্তর ব্যাটে বিপর্যয় সামাল দিয়ে এগোচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে দুই উইকেটে ১০১ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস।

Advertisement

প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই স্যাম কুরানের বলে উইকেটের পেছনে তালুবন্দী হন লিটন। এর মাধ্যমে টানা দুই ম্যাচে শুন্য রানে সাজঘরে ফিরলেন তিনি। নিজের পরের ওভারে এসে ফের সাফল্যের দেখা পান কুরান।

এই অলরাউন্ডারের করা ওভারের শেষ ডেলিভারির আউটসুইঙ্গার বুঝতেই পারেননি তামিম। তিনি ফ্লিক করতে গেলে বল ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায়। যা সহজেই তালুবন্দী করেন জেমস ভিন্স। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেন টাইগার অধিনায়ক।

মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে বিপর্যয় সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এ দুজনের ব্যাটে এখন ভালো কিছুর স্বপ্ন দেখছে টাইগাররা। শান্ত ৪৬ ও মুশফিক ৪২ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!