সম্প্রতি বোলারদের র্যাংকিং নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে তালিকায় ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।
একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছেন সাকিব। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব বল হাতে মোট ৬ উইকেট নিয়েছেন।
.png)
প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন সাকিব। তবে শেষ ম্যাচে তিনি সফরকারী ইংলিশদের ৪ উইকেট শিকার করেন। একই সঙ্গে ব্যাট হাতে করেছিলেন ৭৫ রান।
মূলত সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। এদিকে সিরিজে ২ ফিফটির ফলে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও ৫ ধাপ এগিয়েছেন সাকিব। বর্তমানে ব্যাটিংয়ে তার অবস্থান ২৭তম।