ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোপা লিগ দিয়ে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ১০ মার্চ ২০২৩
ইউরোপা লিগ দিয়ে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড
ছবি: সংগৃহীত

কয়দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুরের কাছে ৭-০ গোলে বিধস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যা নিয়ে কম কথা হয়নি। কোচ ও খেলোয়াড়সহ প্রত্যেকের সমালোচনা করেছেন ফুটবলপ্রেমীরা।

তবে সেই সমালোচনার জবাব তারা দিয়েছে ইউরোপা লিগে। শুক্রবার ইউরোপার লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। 

নিজেদের আগের ম্যাচটিতেই লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। এমন বিপর্যয়ের পর অনেকেই মনে করেছিলেন একাদশে পরিবর্তন আনবেন টেন হাগ। ব্রুনো ফার্নান্দেজ-ক্যাসেমিরোদের যেন পরিষ্কার বার্তা দিয়েছিলেন, তোমাদের প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে।

Advertisement

ম্যাচের ষষ্ঠ মিনিটে রাশফোর্ড দলকে এগিয়ে দেওয়ার ২৪ মিনিট পর সেটি শোধ করে দিয়েছিলেন বেতিসের আয়োজ পেরেজ। তবে দ্বিতীয়ার্ধে আন্তনি, ব্রুনো এবং ভাউট ভেগহোর্স্টের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টেন হাগের দল।

যে জয় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে দিয়েছে তাদের। দ্বিতীয় লেগের ম্যাচটি ১৬ মার্চ। টেন হাগের মতে, লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর এভাবে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে নিজেদের শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে খেলোয়াড়েরা।

তিনি বলেন, একটা বিপত্তির পর পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারাটা খুব ভালো ব্যাপার। এই মৌসুমে এবারই প্রথম আমরা ঘুরে দাঁড়াইনি। আগেও এমনটা খেলেছি। এই দলটার নিজস্ব ধরন আছে। ওরা প্রশংসা পাওয়ার যোগ্য।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!