ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আড়াই মাস যেতেই বিশ্বকাপ ফাইনালের সেই গ্লাভস বিক্রি মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ১১ মার্চ ২০২৩
আড়াই মাস যেতেই বিশ্বকাপ ফাইনালের সেই গ্লাভস বিক্রি মার্টিনেজের
ছবি: সংগৃহীত

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের এই শিরোপা জয় তাদের কাছে বিশেষ কিছু। এমিলিয়ানো মার্টিনেজের কাছেও এই শিরোপার মূল্য সবকিছুর চাইতে বেশি।

সেই ফাইনালের আড়াই মাস যেতেই টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্টিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া নিলামে বিক্রি করা হয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় গোল্ডেন গ্লাভসজয়ী মার্টিনেজ তার হাতের মূল্যবান ও স্মৃতিবিজরিত গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।

শুক্রবার মার্তিনেজের গ্লাভস জোড়া ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা। আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড এই অর্থ পাবে। 

নিলামের সময় মার্টিনেজ বলেছেন, ‘বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে বাচ্চাদের উপকার হবে।’ এর আগে গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মার্টিনেজ। তখন সেই গ্লাভসে অটোগ্রাফও দেন তিনি। 

মার্টিনেজ এদিন আরো বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন হয় না, তাই গ্লাভস জোড়া বিশেষ কিছু। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে সেটিই ভালো।’

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!