তবে বিশ্বকাপ মিশন শেষে হাকিমিরা দেশে ফিরলে তাদের বীরের মর্যাদায় বরণ করে নেয়া হয়। এরপর ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন হাকিমি।
সম্প্রতি ফ্রান্সে হাকিমির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। মূলত এরপর থেকেই গণমাধ্যমের শিরোনাম চলে আসেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এ পিএসজি তারকা।
.png)
এদিকে চলতি মাসে ব্রাজিল ও পেরুর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য মরক্কো দলে ডাক পেয়েছেন হাকিমি।
বিষয়টি নিয়ে মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই জানিয়েছেন, এই মূহুর্তে তার পাশে থাকা উচিত এবং আমরা এটাই করছি। কোন ধরনের সন্দেহ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অন্যায়। পুরো মরক্কো হাকিমির পক্ষে আছে।
তিনি আরো বলেন, মরক্কোর সবাই তাকে সমর্থন করছে, এই অনুভূতিটা গুরুত্বপূর্ণ।