ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরুর সহকারী হতে চান যতজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯, ১৯ মার্চ ২০২৩
হাথুরুর সহকারী হতে চান যতজন
চন্ডিকা হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়েছে টাইগার বাহিনী। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তামিম-সাকিবরা।

চন্ডিকা হাথুরুসিংহে টাইগারদের দায়িত্ব পেয়েছেন মাস পেরিয়ে গেছে। তবে এখনো তার সহকারী হিসেবে কাউকে পাওয়া যায়নি। আর এ কারণে তার সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার আবেদনের শেষ সময় ছিল, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত। 

জানা যায়, এই পদের জন্য আবেদন করেছেন ১০ জন। যেখানে বিদেশিদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। 

Advertisement

হাথুরুর সহকারী হতে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল আবেদন করেছিলেন। এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। যেখানে বিসিবি পরিচালক জালাল ইউনুস, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন।

সহকারী কোচ হতে চাওয়া দশজনের মধ্যে ৬ জনকে শর্টলিস্টে রাখা হয়েছিল। তার মধ্যে চারজনের সাক্ষাতকার নেয়া হয়েছে। বাকি দু’জনের সাক্ষাৎকার নেয়া হবে চলতি মাসেই।

বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলছেন, যারা আছে তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!