ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২০ মার্চ ২০২৩
যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক
মুশফিকুর রহিম

সোমবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগার বাহিনী।

আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। তবে শতকের দেখা না পেলেও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের কীর্তি গড়েন তামিম ইকবাল। এই ক্লাবে নাম লেখাতে ২৩৫ ম্যাচে ২১৪ ইনিংস খেলেছিলেন এ টাইগার অধিনায়ক।

Advertisement

এবার সাকিব-তামিমের পর ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে ৭ হাজারি ক্লাবের সদস্য হতে তার প্রয়োজন মাত্র ৫৫ রান।

প্রসঙ্গত, ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিক রহিমের। এখন পর্যন্ত ২২৭ ইনিংস খেলে ৬ হাজার ৯৪৫ রান করেছেন তিনি। এর মধ্যে ৮ সেঞ্চুরির সঙ্গে ৪৩টি হাফসেঞ্চুরি করেছেন মুশি।

এছাড়াও সাত হাজারি ক্লাবের সদস্যের দৌঁড়ে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ওয়ানডে ক্যারিয়ারে ১৯০ ইনিংস খেলে ৪ হাজার ৯৫০ রান করেছেন সাইলেন্ট কিলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!