ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ২০ মার্চ ২০২৩
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিলেটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এদিন জিতলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিবে তামিম ইকবালের দল।

সোমবার দুপুর দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

Advertisement

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয় পেয়েছিল টাইগাররা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এবার আরো একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ নেয়ার সুযোগ এসেছে। 

এদিকে দীর্ঘ ১৫ বছর পর সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-২০ ও একটি মাত্র টেস্ট খেলবে সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলেনি, জর্জ ডকরেল, স্টিফেন ডহেনি, গ্রাহাম হাম, ম্যাথু হ্যাম্প্রিস, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!