এবার একই প্রতিপক্ষ আইরিশদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের টি-২০ দলে ডাক পেয়েছেন জাকির আলী ও রিশাদ হোসেন। সব ফরম্যাটেই টাইগার বাহিনীতে নতুনের আহ্বানে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার এক ভিডিও বার্তায় টি-২০তে নতুন দুই খেলোয়াড়কে নিয়ে নান্নু বলেছেন, জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। তাই তাকে নেওয়া।’
.png)
লম্বা সময় পর লেগস্পিনার রিশাদকে দলে ভিড়িয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক। বিষয়টি নিয়ে তিনি বলেন,যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া।
এদিকে আরেক পেসার শরিফুলকে নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। নান্নু বলেছেন, শরিফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।
টি-২০ সিরিজে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।