বৃহস্পতিবার সিলেটে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে টাইগার বোলাররা আইরিশদের অল্পতেই থামিয়ে দেয়। আগে ব্যাট করে ১০১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে তামিম-লিটনের উদ্বোধনী জুটিতে ১০২ রানের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে লিটন ৫০ ও তামিম ৪১ রানে অপরাজিত ছিলেন।
.png)
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল জয় দিয়ে সিরিজ মিশন শুরু করে বাংলাদেশ। সে ম্যাচে সর্বোচ্চ রান ব্যবধানের জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে দলীয় রেকর্ড ৩৪৯ রান করে তামিম বাহিনী। যদিও বৃষ্টিতে ম্যাচটি পরিত্যাক্ত হয়।
প্রথম দুই ম্যাচে রেকর্ড গড়া বাংলাদেশ তৃতীয় ম্যাচেও রেকর্ডের ধারাবাহিকতা ধরে রেখেছে। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। এর আগে ৯ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে পাঁচবার।
নয় উইকেটে জয়ের রেকর্ড রয়েছে কেনিয়া (২০০৬)-জিম্বাবুয়ে (২০০৬)-ওয়েস্ট ইন্ডিজের (২০২২) বিপক্ষে একবার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইবার (২০১৫ ও ২০২২)।