ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সকে ব্যঙ্গ করে মেসির গান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২৫ মার্চ ২০২৩
ফ্রান্সকে ব্যঙ্গ করে মেসির গান (ভিডিও)
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। তবে এ জয় পেতে বেশ কাঠখর পোহাতে হয়েছে আলবিসেলেস্তাদের। কেননা ফাইনালের মঞ্চে আকাশী-সাদা শিবিরের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে দলকে একাই টেনে নেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসি ও আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের বীরত্বে ফ্রান্সকে হারিয়েই বিশ্ব শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। এমন ঐতিহাসিক দিনে ড্রেসিংরুমে জয় উদযাপনের সময় ফ্রান্সের এমবাপ্পেকে নিয়ে খোঁচা দেন মার্টিনেজ। 

এরপর পানি কম ঘোলা হয়নি। এ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। তবে ড্রেসিংরুমে গাওয়া সে গানের ভিডিওতে মেসিকে দেখা যায়নি। তবে এবার মেসি যে কাজটি করেছেন তার জন্য নিশ্চিত বেশ বেগ পেতে হবে তাকে। 

Advertisement

 

 

কেননা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনের দিনে ফ্রান্সকে নিয়ে গাওয়া ব্যঙ্গাত্মক গানে অংশ নিয়েছেন। শুধু তিনি অংশই নেননি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তাকে মুখ মেলাতেও দেখা যায়। 

শুক্রবার পানামার বিপক্ষে ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে। 

যেখানে দেখা যাচ্ছে লাউতারো মার্টিনেজের নির্দেশনা মোতাবেক পুরো আর্জেন্টিনা দল ও গ্যালারিতে থাকা দর্শক কোরাসে অংশ নিয়েছে। যার অর্থ দাঁড়ায়, ফ্রান্সের জন্য এক মিনিট নীরবতা, তারা মারা গেছে। শুধু ফ্রান্সই নয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও এই গানে যুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!