ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে রোহিত- কোহলিদের টাকা দেবে বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২৭ মার্চ ২০২৩
যে কারণে রোহিত- কোহলিদের টাকা দেবে বোর্ড
ছবি: সংগৃহীত

নতুন বছরে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে চুক্তি হয়েছে চার ক্যাটাগরিতে ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। এ+ ক্যাটাগরিতে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার জাসপ্রীত বুমরাহ। এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারা পাবেন সর্বোচ্চ ৮ কোটি ৯৪ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় ৭ কোটি)। 

রোববার (২৬ মার্চ) এই তথ্য ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথম ক্যাটাগরির চার ক্রিকেটারই সব ফরম্যাটের একাদশে থাকেন। তাই সর্বোচ্চ বেতন ভোগ করেন তারা। এরপর রয়েছে ‘এ’ ক্যাটাগরি। যেখানে রয়েছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল। তারা ভারতীয় মুদ্রায় পাবেন পাঁচ কোটি টাকা। এসব ক্রিকেটাররা তিন ফরম্যাটের দলে নিয়মিত না হলেও তিনটিতেই খেলে থাকেন। 

Advertisement

‘বি’ ক্যাটাগরিতে থাকা চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমন গিল বছরে তিন কোটি টাকা করে পাবেন। অন্যদিকে, সর্বশেষ ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ১১ জন ক্রিকেটার। 

এই ভাগে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে আড়াই কোটি টাকারও বেশি। শেষ এই ভাগে রয়েছেন- শিখর ধাওয়ান, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, ঈশান কিশান, দীপক হুদা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সাঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!