[ খেলা ]
যে কারণে শখের গাড়িগুলো বিক্রি করে দিচ্ছেন কোহলি
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় তারকা বিরাট কোহলি। তার শখগুলোর মধ্যে অন্যতম ছিল দামি গাড়ি। মাঝে উপার্জনের অর্থ দিয়ে অনেক স্পোর্টস কার কিনেছিলেন সময়ের সেরা এ ব্যাটার। তবে শখের অধিকাংশ গাড়িই বিক্রি করে দিয়েছেন তিনি।
নিজের গাড়িগুলোকে ‘আবেগপূর্ণ কেনাকাটা’ অভিহিত করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা লিখেছেন বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘বেশিরভাগ গাড়ি যেগুলো আমি ব্যবহার করি তা শখের বসে কেনা, সেগুলো আমি খুব কমই চালাই বা ভ্রমণ করি।’
এরপর তিনি লেখেন, ‘একটা সময় পর মনে হয়েছে এগুলো অর্থহীন। তাই আমি সিদ্ধান্ত নিয়ে অধিকাংশ গাড়ি বিক্রি করে দিয়েছি। এখন যেগুলো আমাদের দরকার সেগুলো ব্যবহার করি, যেটা পরিণত মানসিকতার একটি অংশ।’
.png)
কোহলি ক্রিকেট নিয়েও কথা বলেছেন ওই পোস্টে, ‘আমি সবসময় দুটি কথা বলি, শচীন টেন্ডুলকার এবং স্যার ভিভ রিচার্ডস ক্রিকেটে সর্বকালের সেরা। শচীন আমার আদর্শ। তাদের সময়ে এ দুজন ব্যাটিংয়ে অভ্যুত্থান ঘটিয়েছেন এবং ক্রিকেটকে গতিশীল করেছেন। এজন্য আমার মনে হয় তারা দুজন সেরা।’
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিরাট কোহলি
লিংক সফলভাবে কপি হয়েছে!