ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে মাথা নত করেছে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ৩১ মার্চ ২০২৩
‘ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে মাথা নত করেছে পাকিস্তান’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের ১৬তম আসর বসবে পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত।

এ কারণে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরের আয়োজনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এতে নাকি সায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। 

অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এসিসি। ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ওমান, এমনকি ইংল্যান্ডও। ভারত ফাইনাল খেললে সেই ম্যাচও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।

Advertisement

শুরুতে বিষয়টি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে তুমুল বাক যুদ্ধ শেষে হার মানতে হলো পাকিস্তানকেই। ভারত সমস্যার সমাধানে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি হয়েছে।

এমন খবর প্রকাশ্যে আসতেই ভীষণ ক্ষেপেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

তিনি বলেন, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে মাথা নত করেছে পিসিবি। এখন তারা মিডিয়ার সামনে যা কিছুই বলুক (বিশ্বকাপ নিয়ে), ওইসবের কোনো মূল্য নেই। 

নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান লতিফ বলেন, বিশ্বকাপ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারে কিনা পিসিবি, সেটিইি এখন দেখার।

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে আইসিসিকে প্রস্তাব দিয়েছে পিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!