ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ২ এপ্রিল ২০২৩
ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে শোচনীয় হারে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বমঞ্চে হারের ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করেছেন দলটির কোচ তিতে। এরপর এখনো পর্যন্ত নতুন কোনো কোচের সন্ধান পায়নি লাতিন আমেরিকার দেশটি।

তিতের পদত্যাগের পর থেকে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে বিশ্ব ফুটবলে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ? মূলত এ নিয়েই এখন সরগরম সেলেসাওদের ফুটবল পাড়ায়।

অবশ্য ব্রাজিলের কোচ হওয়ার তালিকায় অনেকেই রয়েছেন। তবে রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান কোচ জিনেদিন জিদান এবং কার্লো আনচেলত্তি এ তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে ব্রাজিলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্রান্স কিংবদন্তি জিদান। এ কারণে সেলেসাওদের গুরুর দৌঁড়ে এগিয়ে গেলেন রিয়ালের বর্তমান কোচ।

Advertisement

ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি স্বীকার করে আনচেলত্তি বলেন, ব্রাজিল কোচ হিসেবে পেতে চায় তাকে। কিন্তু রিয়াল মাদ্রিদকে নিয়েই এখন তার যত ধ্যান-জ্ঞান। ফলে ব্রাজিলের মত দলের কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করতে পারছেন না তিনি।

তিনি আরো বলেছেন, ‘সত্যিটা হলো যে, ব্রাজিল জাতীয় দল আমাকে চায়। আমিও এটাকে খুব ভালোবাসি, আমি খুব উচ্ছ্বসিতও। কিন্তু এখানকার বাস্তবতা হলো, অবশ্যই আপনাকে বর্তমান চুক্তিকে সম্মান দেখাতে হবে। আমি যে চুক্তিতে আবদ্ধ রয়েছি, তা অবশ্যই পূর্ণ করা উচিৎ।’

এদিকে তিতের দায়িত্ব ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত কোচহীন ব্রাজিল ফুটবল। এরই মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে সেলেসাওরা। আর এ কারণেই আবারো আলোচনায় উঠে এসেছে লাতিন আমেরিকান দলটির কোচ প্রসঙ্গ।

প্রসঙ্গত, ৬৩ বছর বয়সী ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ২০২৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। দ্বিতীয় মেয়াদে তিনি রিয়ালের কোচ হিসেবে ফিরে আসেন ২০২২ সালে এবং যোগ দিয়েই লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগ ট্রফি উপহার দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!