দলের কোচ না থাকায় শনিবার আফ্রিকার দেশ মরক্কোর কাছেও হার মানতে হয়েছে ব্রাজিলকে। মূলত এরপরই নড়েচড়ে বসেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত কয়েক মাস ধরেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ বস আনচেলত্তির নাম আলোচনায় ছিল। কেননা তার অধীনে ক্লাবের হয়ে কয়েকজন ব্রাজিলিয়ান ফুটবলার নিয়মিত পারফর্ম করছেন। স্বাভাবিকভাবেই এজন্য সেলেসাওদের কোচ হিসেবে তাকে নিয়ে আশা তৈরি হয়েছে।
.png)
তিনি আরো বলেছেন, আনচেলত্তি সব খেলোয়াড়দের মধ্যে সম্মানিত, শুধু রোনালদো নাজারিও বা ভিনিসিয়াস জুনিয়রই নয়; যারা তার দলের হয়ে খেলেছে তাদের সবার কাছেই তিনি পছন্দের। দলে তার কার্যকর ভূমিকার ও সততার জন্য আমি প্রশংসা করি।
Ednaldo Rodrigues confirma que Ancelotti é o preferido da CBF para comandar o Brasilhttps://t.co/q9iJIWSU2c
— Estadão Esportes (@EstadaoEsporte) March 26, 2023
ঠিক কোন সময়ে ব্রাজিলের কোচ করতে সিবিএফ চেষ্টা চালাবে সেই প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, ‘আমি ব্রাজিলের যেখানেই যাই, প্রতিটি স্টেডিয়ামে তিনিই প্রথম নাম, যার সম্পর্কে আমাকে সবাই জিজ্ঞাসা করে। আসুন আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। তারপর ব্রাজিল জাতীয় দলে তাকে পেতে পারি কিনা সেই চেষ্টা করব।’
প্রসঙ্গত, রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ আছে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত। এর আগ পর্যন্ত তিনি অন্য কোথাও যেতে চান না বলে এর আগেই জানিয়েছিলেন।
ব্রাজিলও এখন পর্যন্ত আনচেলত্তি বা অন্য কোনো কোচের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। তাদের লক্ষ্য মে মাসের শেষ দিকে নতুন কোচের নাম ঘোষণা করা। সেজন্য আগামী এপ্রিলের মাঝামাঝি থেকে তারা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করবেন।