ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে তারাবির নামাজ পড়তে চেয়েছিলেন কোচ
কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর্যন্ত মরক্কোর উঠে আসার গল্প মোটামুটি সবাই জানা। তবে প্রীতি ম্যাচে তারা ব্রাজিলকে হারিয়ে অঘটন জন্ম দিয়েছে। যা দেখে চোখে বিশ্বাস হচ্ছিলো না মরক্কোর কোচওয়ালিদ রেগ্রাগির। জয় নিশ্চিত করতে তারাবির নামাজ পড়তে চেয়েছিলেন তিনি।
শনিবার দিবাগত (২৫মার্চ) রাতে নিজেদের মাটিতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপজয়ী ও ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দল ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো।
ব্রাজিলের বিপক্ষে পাওয়া জয় বিশ্বাস হচ্ছিলো না মরক্কোর কোচের। ওয়ালিদ রেগ্রাগি বলেন, ‘এখন রমজান মাস চলছে। ব্রাজিলের বিপক্ষে জয় সত্যিই ঘটেছে কিনা তা নিশ্চিত করার জন্য আমাদের গিয়ে তারাবির নামাজ পড়তে হবে। এখন আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে।’
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে ওয়ালিদ রেগ্রাগি বলেন, ‘বিশ্বকাপের পর মাঠে নেমে আমরা জিততে চেয়েছিলাম এবং সেটাই পেরেছি। আমরা খুবই খুশি কারণ, ইতিহাসে প্রথমবার ব্রাজিলকে হারাল মরক্কো। তারা ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দল।’
বেশ কিছু ফুটবলার না থাকলেও ব্রাজিল শক্তিশালী দল মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বেশ কয়েকজন ফুটবলার এখানে না থাকা সত্ত্বেও ব্রাজিল খুবই উঁচু মানের একটি দল। আমাদেরও চোট জনিত সমস্যা ছিল, কিন্তু আমরা লিড ধরে রাখার মানসিকতা দেখিয়েছি।’
সূত্র: স্কাই স্পোর্টস