ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সব অস্ত্র সবসময় ব্যবহার করতে নেই: সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭, ৮ এপ্রিল ২০২৩
সব অস্ত্র সবসময় ব্যবহার করতে নেই: সাকিব
সাকিব আল হাসান

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের পেছনে ব্যাট হাতে ভূমিকা রাখতে পারলেও বোলিংয়ে তেমন কিছুই করেননি টাইগাদের অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই দেশসেরা বোলারের টেস্টে কম বোলিং নিয়ে আলোচনাও হয়েছে বেশ। তবে সেসবে মনোযোগ দিতে নারাজ এ অলরাউন্ডার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৬৩ ওভারে বল করতে এসেছিলেন সাকিব। ইনিংসটিতে ১৬ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন। অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুটা করছিলেন তিনিই। এর ফলও পেয়েছে টাইগার বাহিনী। এ ইনিংসে ১৩ ওভার বল করে ২ উইকেট শিকার করেন টাইগার দলপতি।

শুক্রবার টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। এ সময় কম বোলিং নিয়ে তিনি বলেন, 'ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই তো সবসময়।'

Advertisement

তিনি আরো বলেন, ‘এটার মানে কী আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না। আমাদের যথেষ্ট বোলার আছে বিশ উইকেট নেওয়ার মতো, আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে।’

বাংলাদেশের টেস্ট অধিনায়কের মতে, বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল।

তিনি বলেন, ‘যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এরকম অবস্থাতে তারা আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড- ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন মেইন বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!